শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

সিরাজগঞ্জে চোলাই মদ ও ইয়াবাসহ আটক ২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে ২৩ লিটার দেশিয় চোলাই মদ ও ৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২ সদস্যরা।

মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে বেতবাড়ি গ্রামস্থ জনৈক আাশরাফুল ইসলামের মুরগির ফার্মের সামনে অভিযান চালিয়ে ২৩ লিটার দেশিয় চোলাই মদ এবং ৩০ পিস ইয়াবাসহ উপজেলার চর সাতবাড়ীয়া গ্রামের কালাম প্রামানিকের ছেলে ইব্রাহিম প্রমাণিক(২৫) ও বেতবাড়ী গ্রামের মৃত কামাল সরকারের ছেলে ইমন সরকার (২২) কে আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD