বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

বগুড়ায় নকল স্বর্ণের মূর্তিসহ গ্রেপ্তার ২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

বগুড়ায় নকল স্বর্ণের মূর্তিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। সদরের তিনমাথা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে বগুড়া র‌্যাব। র‌্যাবের দাবি, গ্রেপ্তার দুজন প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেন।

গ্রেপ্তার দুজন হলেন, আব্দুল জলিল (৪৫) ও মো. জাহানুর (৪২)। তাদের বাড়ি বগুড়ার কাহালু উপজেলায়।

র‌্যাব জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে বগুড়া সদরের তিনমাথা এলাকায় ওই দুই ব্যক্তি প্রতারণার জন্য দাঁড়িয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি নকল স্বর্ণের মূর্তি, একটি মোবাইল, সিম এবং নগদ টাকা জব্দ করা হয়।

বগুড়া র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিরা দীর্ঘদিন ধরে নকল সোনার মূর্তিসহ বিভিন্ন ধরণের মূর্তি দ্বারা জনসাধারণকে প্রতারণা করে বড় অংকের টাকা হাতিয়ে নিচ্ছিলেন। গ্রেপ্তার দুজনকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হবে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD