বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

উত্তরা থেকে পাঁচ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

রাজধানীর উত্তরা থেকে পাঁচ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ।

মঙ্গলবার (৩ আগস্ট) গোয়েন্দা উত্তরা বিভাগের উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) বদরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডিবি পুলিশের কাছে তথ্য আসে কয়েকজন মাদক বিক্রেতা উত্তরার ৬নং সেক্টরে মাদক কেনা-বেচার জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উত্তরা জোনাল টিম সোমবার সন্ধ্যায় উত্তরার আলাউল এভিনিউ রোডে অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কিছু লোক পালাতে থাকে। তখন আলমগীর ও লাইলী আখতার নামের দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় পাঁচ হাজার পিস ইয়াবা।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা স্বামী-স্ত্রী। ইয়াবাগুলো কক্সবাজার থেকে সংগ্রহ করে রাজধানীর উত্তরা, গাজীপুর ও এর আশেপাশের এলাকায় বিক্রি করতো তারা। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD