বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

রাজশাহীতে গাঁজাসহ গ্রেফতার ১

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১

রাজশাহীতে ৫০০ গ্রাম গাঁজাসহ ফারুক হোসেন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ ( ডিবি)।

বুধবার (৪ আগস্ট) দুপুরে গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার (৩ আগস্ট) বিকালে তারা তথ্য পান শিতলাই এলাকায় গাঁজা বিক্রির জন্য একজন ব্যক্তি অপেক্ষা করছে। এরপরেই ডিবির একটি দল শিতলাই এলাকায় অবস্থান নেন। সেখান থেকেই ৫০০ গ্রাম গাঁজাসহ ফারুককে গ্রেফতার করা হয়। ফারুকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি জানান। তার বাবার নাম শাজাহান আলী। নগরীর দামকুড়া থানার শিতলাই তালুকপাড়ায় তার বাড়ি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD