শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

সিনোফার্মের ৭ কোটি ডোজ টিকা কেনা হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার : পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন জানিয়েছেন, চীনের সিনোফার্ম থেকে সাড়ে ৭ কোটি ডোজ টিকা কেনা হচ্ছে। এরই মধ্যে দেড় কোটি ডোজ টিকার দাম পরিশোধও করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে ঢাকায় একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ।

তিনি জানিয়েছেন, করোনা প্রতিরোধে বিভিন্ন দেশকে টিকা দিতে বৈশ্বিক উদ্যোগ—কোভ্যাক্সের মাধ্যমে চলতি মাসে ৪৪ লাখ টিকা আসবে দেশে। আগামী সপ্তাহে সিনোফার্মের ৩৪ লাখ ডোজ আসছে। চলতি মাসের মধ্যে আসবে অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ ডোজ টিকা। এছাড়া সেপ্টেম্বরে কোভ্যাক্স থেকে ফাইজারের ৬০ লাখ টিকা আসবে।

এছাড়া কোভ্যাক্সের বাইরে এ মাসে বিভিন্ন উৎস থেকে কেনা টিকাও আসবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD