অর্থনৈতিক রিপোর্টার : আজ ৬ আগস্ট সারপ্রাইজ অফারের শেষ দিনে বিকাশ অ্যাপের ‘পেমেন্ট’ অপশন থেকে গ্রাহক যেকোনো মার্চেন্ট পেমেন্ট করে পেতে পারেন ৬০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। পরবর্তী কার্যদিবসের মধ্যে গ্রাহকের বিকাশ অ্যাকাউন্টে এই ক্যাশব্যাক যুক্ত হবে। একজন গ্রাহক একবারই এই অফারটি নিতে পারবেন।
অফলাইন বা অনলাইন কেনাকাটার পেমেন্ট করে এই ক্যাশব্যাক পেতে গ্রাহককে বিকাশ অ্যাপের হোম স্ক্রিন থেকে ‘পেমেন্ট’ আইকনে ট্যাপ করতে হবে। এরপর মার্চেন্ট নম্বর টাইপ করতে হবে অথবা মার্চেন্ট পয়েন্টে সরাসরি কিউআর কোড স্ক্যান করে পরের ধাপে পেমেন্টের পরিমাণ দিতে হবে। সবশেষে বিকাশ পিন দিয়ে ট্যাপ করে ধরে থাকলেই পেমেন্ট সম্পন্ন হয়ে যাবে। অ্যাপের হোমস্ক্রিন থেকে সরাসরি কিউআর কোড স্ক্যান করেও পেমেন্টের সুযোগ রয়েছে। পেমেন্ট করার পর মার্চেন্ট নম্বরটি ভবিষ্যতে ব্যবহারের জন্য চাইলে সেভ করেও রাখতে পারেন গ্রাহক।
বহুল ব্যবহৃত সেবাগুলোর কথা বিবেচনায় ১-৬ আগস্ট টানা ছয় দিনে ছয়টি আলাদা সেবার ওপর বিকাশ দিলো সারপ্রাইজ অফার। আজ শেষ দিনে রয়েছে করোনাকালে নিরাপদ ও ক্যাশলেস লেনদেনের প্রয়োজনীয় সেবা ‘পেমেন্ট’ এর ওপর ক্যাশব্যাক। এদিকে ১ম দিন ছিল নিজের অ্যাকাউন্টে ২৫ টাকা মোবাইল রিচার্জে ২০ টাকা ক্যাশব্যাক, ২য় দিন অ্যাপ থেকে ৫৫০ টাকা সেন্ড মানি-তে ১০ টাকা ক্যাশব্যাক, ৩য় দিন কার্ড থেকে বিকাশে ১,১০০ টাকা অ্যাড মানি-তে ২০ টাকা ক্যাশব্যাক, ৪র্থ দিন ‘পে বিল’ অপশন থেকে যেকোনো বিল পরিশোধে ২০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ৫ম দিন ছিলো যেকোনো এজেন্ট পয়েন্টে বিকাশ অ্যাপ থেকে ১,৪০০ টাকা ক্যাশ আউটে ২০ টাকা ক্যাশব্যাক।

বিকাশের সারপ্রাইজ অফারের আওতায় এই ছয় দিনে ৫ কোটি ৪০ লাখ বিকাশ গ্রাহকদের সবার জন্যই ছিলো অ্যাপ ব্যবহার করে সর্বোচ্চ ১৫০ টাকা ক্যাশব্যাক পাওয়ার সুযোগ। এরই মধ্যে গত পাঁচ দিনে বড় সংখ্যক গ্রাহক সারপ্রাইজ অফারগুলো উপভোগ করেছেন।
ক্যাশ টাকা ব্যবহার না করে বিকাশে পেমেন্টের সুযোগ করোনাকালীন সাবধানতা মেনে চলতে বিশেষভাবে সহায়তা করছে গ্রাহকদের। সারা দেশে ছোট-বড় মিলিয়ে আড়াই লাখের বেশি মার্চেন্ট পয়েন্টে বিকাশ দিয়ে পেমেন্টের সুযোগ রয়েছে।