শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

লকডাউন অমান্য করে সড়কে গণপরিবহন, ৪০ বাস আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

চলমান লকডাউন অমান্য করে পুলিশের চোখ ফাঁকি দিয়ে চলছে গণপরিবহন। গত রাতে বিভিন্ন উপায়ে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ৪০টি বাস চন্দ্রা ত্রিমোড় থেকে আটক করেছে গাজীপুর হাইওয়ে পুলিশ।

বৃহস্পতিবার (৫ আগস্ট) থেকে রাতে ছেড়ে আসা উত্তরবঙ্গের রংপুর, কুড়িগ্রাম, রাজশাহী, বগুড়া, পাবনা ও সিরাজগঞ্জ থেকে নানা অযুহাতে ঢাকায় প্রবেশ করছিলো যাত্রীবাহী বাস। সব পথ বিভিন্ন উপায়ে আসলেও গাজীপুরের চন্দ্রা এলাকায় প্রবেশ করলে শুক্রবার (৬ আগস্ট) ভোরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে চেকপোস্ট অতিক্রম করতে পারেনি।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর চন্দ্রা এলাকার বাসিন্দা মিজানুর বলেন, সারারাত অনেক গাড়ি চলতে দেখা গেছে। এসব গাড়ি শেষ রাতের দিকে আসে যেন পুলিশ না ধরে। ফজরের নামাজ পড়তে যাওয়ার সময়ও বাস চলতে দেখেছি।

ঢাকাগামী গাইবান্ধা থেকে ছেড়ে আসা মা-রাসিয়া পরিবহনের চালক মেকাইল বলেন, অনেক গাড়ি চলাচল করে বলেই আমরা গাড়ি নিয়ে বের হয়েছি। গাড়ি চলার জন্য রাস্তায় যাকে যা দেওয়ার তাদের পাওনা দিয়ে দিয়েছি। তবুও আমাদের গাড়ি চন্দ্রা এসে আটকে গেল।

কারিমুল নামের এক যাত্রী জানান, বাস চলাচল করে শুনেই বাড়ি থেকে বের হয়েছিলাম। রাতে পাবনা থেকে রওনা দিয়েছিলাম। চন্দ্রার পরে আর বাস চলতে দিচ্ছে না। তাই এখন অন্য উপায়ে যাওয়ার পরিকল্পনা করছি।

সানে খোদা পরিবহনের হেলপার তুহিন বলেন, টাকা দিলে সবই হয়। রাস্তায় বিভিন্ন জায়গায় চাঁদা দিয়েই এসেছি কিন্তু এখানে আটকা পড়বো বুঝতে পারিনি।

সালনা কোনাবাড়ি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর গোলাম ফারুক বলেন, গণপরিবহন বন্ধ থাকার পরেও কয়েকগুণ বেশি ভাড়া নিয়ে তারা ঢাকায় প্রবেশ করছিলেন। আমরা রাত থেকে ৪০টি গাড়ি আটক করেছি। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD