বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

বগুড়ায় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রতারণার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ থানা পুলিশ এদেরকে গ্রেফতার করেন।

শুক্রবার (৬ আগস্ট) বিকেলে শিবগঞ্জ উপজেলার আটমুল থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- শিবগঞ্জ থানার আটমুল ইউনিয়নের বেলঘরিয়া গ্রামের মৃত ফজলু হাজীর ছেলে আব্দুল ওয়াহাব (৩৫) ও আটমুল গ্রামের নওফেল আলী মন্ডলের ছেলে জাকারিয়া মন্ডল (৩২)।

গ্রেফতার দুজন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে আউট সোর্সিং এর মাধ্যমে চাকরি দেওয়ার কথা বলে এলাকার লোকজনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে। আবার অনেকের কাছ থেকে টাকা নিয়ে ভুয়া নিয়োগপত্র দিয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, প্রতারণার শিকার তিনজন ভুক্তভোগী থানায় অভিযোগ দিয়েছেন। অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করা হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD