শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

ক্যাম্পেইনের প্রথম দিনে টিকা নিল ২৮ লাখ মানুষ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৮ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট : স্বাস্থ্য অধিদপ্তরের বিবৃতিতে বলা হয়, সিনোফার্মের টিকা দেয়া হয়েছে ২৪ লাখ ৯৯ হাজার ৫৪১ জনকে এবং মর্ডানার টিকা পেয়েছে ২ লাখ ৮৩ হাজার ৭২১ জন। শনিবার সব মিলিয়ে টিকা দেয়া হয়েছে ২৭ লাখ ৮৩ হাজার ১৭২ জনকে।

ইউনিয়ন পর্যায়ে করোনাভাইরাস প্রতিরোধী গণটিকাদান কার্যক্রমের প্রথম দিনে প্রায় ২৮ লাখ মানুষকে টিকা দেয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শনিবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সিনোফার্মের টিকা দেয়া হয়েছে ২৪ লাখ ৯৯ হাজার ৫৪১ জনকে এবং মর্ডানার টিকা পেয়েছেন ২ লাখ ৮৩ হাজার ৭২১ জন। শনিবার সব মিলিয়ে টিকা দেয়া হয়েছে ২৭ লাখ ৮৩ হাজার ১৭২ জনকে।

ছয় দিনে পর্যায়ক্রমে ৩২ লাখ মানুষকে টিকার প্রথম ডোজ দেয়ার কথা রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, টিকাগ্রহীতাদের মধ্যে ১৫ লাখ ১৪ হাজার ৯৩৬ পুরুষ এবং ১২ লাখ ৬৮ হাজার ২৩৬ নারী।

ছয় দিনের ক্যাম্পেইনে সারা দেশে চার হাজার ৬০০টি ইউনিয়ন, এক হাজার ৫৪টি পৌরসভা এবং সিটি করপোরেশন এলাকার ৪৩৩টি ওয়ার্ডে ৩২ হাজার ৭০৬ জন টিকাদানকারী এবং ৪৮ হাজার ৪৫৯ জন স্বেচ্ছাসেবী কাজ করবে।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক নিউজবাংলাকে বলেন, ‘দেশের সব ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন এলাকায় ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হয়েছে। ৮ ও ৯ আগস্ট ইউনিয়ন ও পৌরসভার বাদ পড়া ওয়ার্ডে এবং ৭ থেকে ৯ আগস্ট সিটি করপোরেশন এলাকায় টিকাদান কর্মসূচি চলবে।

দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে ৮ ও ৯ আগস্ট ভ্যাকসিনেশন কার্যক্রম চালু থাকবে। এ ছাড়া ১০ থেকে ১২ আগস্ট ৫৫ বছর বয়সী রোহিঙ্গাদের মধ্যে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। গ্রাম, শহর ও দুর্গম এলাকার মানুষ, রোহিঙ্গাদেরও টিকা দেয়া হবে।’

শনিবার সকাল ৯টা থেকে টিকাদান চলে বেলা ৩টা পর্যন্ত।

রাজধানীর চলমান টিকা কেন্দ্র ছাড়াও উত্তর সিটি করপোরেশনের ৫৪ ওয়ার্ডে ৫৪টি ও দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫ ওয়ার্ডে ৭৫টি অস্থায়ী বুথ স্থাপন করা হয়েছে। কেন্দ্রগুলোতে সকাল ৮টা থেকেই লম্বা লাইন দেখা যায়।

গ্রহীতাদের এনআইডি কার্ড দেখে নাম ধরে ডেকে ডেকে টিকা দেয়া হয়।

টিকা কেন্দ্রে বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD