শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সাকিবকে নিয়ে ভাইরাল সে খবরটি গুজব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৯ আগস্ট, ২০২১

সাকিব আল হাসানকে নিয়ে রোববার সন্ধ্যার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর বেশ ভাইরাল হয়েছে।

তিনি নাকি অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচ না খেলেই মার্কিন যুক্তরাষ্ট্রে স্ত্রী-সন্তানদের কাছে ফিরে যাবেন!

পরে জানা গেল, এ খবর ভিত্তিহীন। পুরোটাই গুজব। বরং এটা শোনা যাচ্ছে, সৌম্যর ধারাবাহিক ব্যর্থতার কারণে পঞ্চম ও শেষ ম্যাচে ওপেনার হিসেবে সাকিবকে দেখা যেতে পারে। টিম ম্যানেজমেন্টের এমন পরিকল্পনার পর তিনি কিভাবে সিরিজ শেষ না করে দল ছেড়ে যাবেন?

খেলা রেখে সাকিবের যুক্তরাষ্ট্র চলে যাওয়ার খবরের বিষয়ে বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন, ‘একটি সিরিজ চলাকলীন কেউ দল ছেড়ে যেতে পারে নাকি? এসব খবরের ভিত্তি নেই। তবে অস্ট্রেলিয়া সিরিজ শেষে নিউজিল্যান্ড সিরিজের আগে অন্তত দুই সপ্তাহের মত বিশ্রাম পাচ্ছে বাংলাদেশ দল। এ সময়ের মধ্যে সাকিব চাইলে তার পরিবারের সাথে সময় কাটাতে যুক্তরাষ্ট্র যেতেও পারেন। এটা তার ইচ্ছা।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম ম্যাচ খেলেই তবে যাবেন সাকিব-এমনটাই সত্য বলে জানালেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক।

এ বিষয়ে সাকিবের এক ঘনিষ্ঠ সূত্র জানায়, এটা তো আর ঢাকা প্রিমিয়ার লিগ না যে মাঝপথেই সাকিব চলে যাবে। এটা দেশের খেলা। আন্তর্জাতিক খেল। সাকিব যদি যুক্তরাষ্ট্র যান তা অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পরই যাবেন। তার আগে নয়।

একই কথা জানিয়ে রেখেছেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরও। তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, শেষ ম্যাচে সাকিব স্বরূপে ফিরবেন। নিজের জাত চেনাবেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD