বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

রংপুরে কোটি টাকার মাদকসহ দুজন আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ আগস্ট, ২০২১

রংপুরে কোটি টাকা মূল্যের হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার বিকেলে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হরিণমারী এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- রাজশাহীর আল আমিন (২২) ও নয়ন (২০)। আজ বুধবার র‌্যাব-১৩ এর রংপুর সদর দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অধিনায়ক কমান্ডার রেজা আহমেদ ফেরদৌস।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে হরিণমারী মহাসড়কের ওপর জরুরি চেকপোস্ট বসায় র‌্যাব। এসময় রাজশাহী থেকে রংপুরগামী সন্দেহভাজন একটি ট্রাক তল্লাশি করে দুজনকে আটক করা হয়। তাদের কাছে থাকা প্রায় এক কোটি টাকা মূল্যের অবৈধ মাদকদ্রব্য, তিন কেজি ৮০০ গ্রাম হেরোইন এবং ট্রাক জব্দ করা হয়। আটকরা বেশ কিছুদিন ধরেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন।

বিভিন্ন যানবাহনে করে হেরোইনসহ অন্যান্য মাদক রাজশাহী থেকে গাইবান্ধা, রংপুরসহ বিভিন্ন জায়গায় সরবরাহ করতেন তারা। তাদের সঙ্গে জড়িত অন্যদের ধরতে গোপন অনুসন্ধান চলছে বলেও জানান র‌্যাব কর্মকর্তা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD