শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

যুক্তরাষ্ট্রে গেলেন সাকিব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। বুধবার দিবাগত রাত ১টায় এমিরেটসের ‘ইকে ৫৮৫’ ফ্লাইটে করে দুবাই হয়ে যুক্তরাষ্ট্র পাড়ি জমিয়েছেন তিনি।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ওয়াসিম খান। তিনি জাতীয় দলের ক্রিকেটারদের বিদেশ গমন ও প্রত্যাবর্তনের সময় বিমানবন্দরে উপস্থিত থেকে সব ধরণের আনুষ্ঠানিকতা সম্পাদনে সাহায্য করেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর দুই সপ্তাহের ছুটি পেয়েছেন ক্রিকেটাররা। এদিকে আগামী ২৪ আগস্ট ঢাকায় আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ঠিক সেদিন থেকেই টিম হোটেলে জৈব সুরক্ষা বলয়ে ঢুকবেন ক্রিকেটাররা। ধারণা করা হচ্ছে, ২৪ আগস্ট বা তার আগের দিন দেশে ফেরত আসবেন সাকিব।

ঘরের মাঠে অজিদের বিপক্ষে দুর্দান্ত একটি সিরিজ কাটিয়েছেন সাকিব। ব্যাটে-বলে অসাধারণ পারফর্ম করে হয়েছেন সিরিজসেরা। এছাড়া এই পারফর্মের সুবাদে টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে ফের শীর্ষে উঠেছেন তিনি।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD