শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সাবেক এমপি শওকত চৌধুরী গ্রেফতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ আগস্ট, ২০২১

নীলফামারী-৪ আসনের সাবেক এমপি ও হুইপ শওকত চৌধুরীকে একটি মামলায় গ্রেফতার করা হয়েছে।

সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত শনিবার রাতে ঢাকায় গ্রেফতার হন শওকত চৌধুরী। তাকে সৈয়দপুরে আনা হয়েছে।

ওসি জানান, জাতীয় পার্টির সাবেক প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গার অর্থ লেনদেন সংক্রান্ত দায়ের করা মামলায় তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। মামলাটি করা হয় রংপুরে।

প্রসঙ্গত শওকত চৌধুরী ৯ম জাতীয় সংসদের জাতীয় পার্টির সংসদ সদস্য ছিলেন। জাতীয় পার্টিতে যুক্ত হওয়ার আগে সৈয়দপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

চলতি বছরের শুরুতে জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগ দেন শওকত চৌধুরী। গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD