শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

লাঞ্ছনার শিকার হলেন আন্তর্জাতিক আম্পায়ার তানভীর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২০

 

নিজ এলাকায়ই লাঞ্ছনার শিকার হলেন আইসিসির আন্তর্জাতিক আম্পায়ার তানভীর আহমেদ। আজ (মঙ্গলবার) করোনা ইস্যুতে কথা কাটাকাটির একপর্যায়ে লাঠিসোটা নিয়ে বাংলাদেশি এই আম্পায়ারের ওপর হামলা চালায় এলাকার কয়েকজন।

বাংলাদেশ আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স এসোসিয়েশনের সদস্য সচিব সয়লাব হোসেন টুটুল সন্ধ্যায় জাগো নিউজকে জানিয়েছেন, আজ দুপুরে নিজ এলাকায় সশস্ত্র হামলার শিকার হয়ে মিটফোর্ড হাসপাতালে ভর্তি হয়েছেন তানভীর।

কি কারণে হঠাৎ এমন হামলার শিকার হলেন বাংলাদেশের এই আম্পায়ার? টুটুল জানান, মূলত করোনাভাইরাস ইস্যুতেই কথা কাটাকাটির শুরু। একপর্যায়ে ওই হামলা।

সয়লাব হোসেন টুটুল বলেন, ‘আম্পায়ার তানভীরের ভাই ঢাকার বাইরে থেকে বেচারাম দেউরিতে নিজ বাড়িতে ফিরে আসার পর স্থানীয় যুবকরা তাকে বাসায় ঢুকতে বাধা দেন। বলার অপেক্ষা রাখে না, করোনাভাইরাস সংক্রমণের শঙ্কা থেকেই সে বাধা দেয়া। তা নিয়ে দুপক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে এলাকার ছেলেরা তানভীর ও তার ভাইকে লাঠি দিয়ে আঘাত করে। এতে দুজনই আহত হন।’

লাইট নিউজ/আই

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD