বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

নোয়াখালীতে মন্দিরের প্রতিমা ভাঙচুর, আটক ১

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

নোয়াখালী পৌর এলাকার মাইজদী মাষ্টারপাড়ায় প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অভিযুক্ত যুবককে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

আটককৃত মোসলেহ উদ্দিন ওরফে শাকিল (১৮) জেলার বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের আবদুর গফুরের ছেলে। সোমবার রাত সাড়ে ১১টায় উপজেলার মাইজদী শহরের মাষ্টারপাড়ার পরেশ রায়ের বাড়ির একটি শিব মন্দিরে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ধারণকৃত একটি ভিডিওচিত্র গণমাধ্যম কর্মীদের হাতে এসে পৌঁছেছে। ওই ভিডিওচিত্রে দেখা যায়, শিব মন্দিরের ভিতরে থাকা দুটি শিব প্রতিমার একটি প্রতিমা উপুড় হয়ে পড়ে আছে। পাশে থাকা অন্য প্রতিমার ডান হাত ভাঙ্গা। মন্দিরের বাহিরে উত্তেজিত হিন্দু ধর্মাবলম্বী লোকজন অভিযুক্ত যুবককে মন্দিরের সামনের সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে বিভিন্ন প্রশ্ন করছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন এসব তথ্য নিশ্চিত করে বলেন, অভিযুক্ত যুবক শাকিল প্রতিমা ভেঙ্গে তাদেরকে বলে আমি তোমাদের ভগবানকে ভেঙ্গে ফেলেছি। তার কথাবার্তা একটু অসংলগ্ন ধরণের। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, তাৎক্ষণিক হিন্দু ধর্মাবলম্বী লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD