মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব ট্রাম্পের নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে আরও দুই পত্রিকা ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ গ্রিনল্যান্ডে দুটি সামরিক ঘাঁটি চালু করছে যুক্তরাষ্ট্র ইন্দোনেশিয়ায় দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরে যেতে বলল ইরান শ্রীলঙ্কায় বিশাল গণকবরের সন্ধান, পাওয়া গেল ৫৭২ কঙ্কাল নিজের কৃতিত্ব দেখাতে ‘ট্রাম্প টিভি’ চালু করলেন ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী

হেরোইনসহ শ্রীলঙ্কান ক্রিকেটার শেহান মাদুশঙ্কা গ্রেপ্তার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২০

 

হেরোইন রাখার দায়ে গ্রেপ্তার হয়েছেন শ্রীলঙ্কার ক্রিকেটার শেহান মাদুশঙ্কা। নেগোবোর উত্তরপূর্বের শহর পান্নালার স্থানীয় এক ম‌্যাজিস্ট্রেট আদালত ১৪ দিনের রিমান্ডে পাঠিয়েছে তাকে।

গ্রেপ্তার হওয়া মাদুশঙ্কা গত দুই বছর শ্রীলঙ্কার হয়ে খেলেননি। সম্প্রতি জাতীয় দলেও ডাক পাননি। তবে এখনো তিনি একজন সক্রিয় ক্রিকেটার। কোভিড-১৯ কারফিউ জারির আগে শ্রীলঙ্কার ঘরোয়া প্রতিযোগিতায় খেলেছেন।

শনিবার গ্রেপ্তার করার সময় মাদুশঙ্কার কাছ থেকে দুই গ্রাম হেরোইন উদ্ধার করেছে লঙ্কান পুলিশ। রোববার তাকে ম্যাজিস্ট্রেটের আদালতে নেওয়া হয়। রিমান্ডে থাকলেও এখন তাকে হাইকোর্টে নেওয়া হবে।

শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা জানান, বোর্ড মাদুশঙ্কার গ্রেপ্তারের খবর পেয়েছে সোমবার সকালে। তবে এ ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বুধবার বোর্ডের পরবর্তী বৈঠকে এনিয়ে আলোচনা হতে পারে।

২০১৮ সালের শুরুর দিকে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে অভিষেকেই হ্যাটট্রিক করে ছিলেন মাদুশঙ্কা। চতুর্থ ক্রিকেটার হিসেবে এ কৃতিত্ব স্পর্শ করেন ২৫ বছরের এই পেসার।

লাইট নিউজ/আই

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD