শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

একজন করোনাক্রান্ত, তাই দেশজুড়ে লকডাউন!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

ছয় মাসের মধ্যে নিউজিল্যান্ডের এক নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় দেশজুড়ে তিন দিন লকডাউন ঘোষণা করা হয়েছে। আক্রান্ত ব্যক্তি অকল্যান্ড শহরের বাসিন্দা। সেখানেও থাকবে সাতদিন লকডাউন।

মঙ্গলবার আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

আক্রান্ত ওই ব্যক্তির বয়স ৫৮ বছর। ধারণা করা হচ্ছে তিনি বৃহস্পতিবার এ ভাইরাসে সংক্রমিত হয়েছেন।

কর্তৃপক্ষ জানায়, ওই ব্যক্তি করোনার ডেল্টা ধরনে আক্রান্ত হয়ে থাকতে পারেন।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেন, লকডাউন চলাকালে স্কুল, অফিস এবং সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে এ সময়ের মধ্যে শুধুমাত্র জরুরি পরিষেবা চালু থাকবে।

আওয়ার ওয়ার্ল্ড ইন ডাটার তথ্যমতে, নিউজিল্যান্ডে এ পর্যন্ত ২০ শতাংশ মানুষকে দুই ডোজ টিকা দেওয়া হয়েছে। আরও ৩৩ শতাংশ মানুষ পেয়েছেন এক ডোজ টিকা।

যেসব দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু কম হয়েছে নিউজিল্যান্ড সেসব দেশের মধ্যে অন্যতম। এ পর্যন্ত দেশটিতে করোনায় মারা গেছেন ২৬ জন এবং মোট আক্রান্তের সংখ্যা দুই হাজার ৯২৬ জন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD