বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে ৫০ কেজি গাঁজাসহ আটক ২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ আগস্ট, ২০২১

সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ এর সদস্যরা।

বুধবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সলঙ্গার নলকা ব্রিজ সংলগ্ন আব্দুল আজিজ ফিলিং স্টেশনের সামনে থেকে ৫০ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

এ সময় কার্ভাড ভ্যান (রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-২২-০১৪৪)সহ ২টি মোবাইল এবং নগদ চার হাজার টাকা জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, পটুয়াখালী জেলার হরতর্কীবাড়ীয়া এলাকার শাহজাহান আলীর ছেলে মো. রিয়াজ গাজী (২৮) ও ভোলা জেলার চরফ্যাশন থানার রসুলপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে গোলামুর রহমান লিমন (১৯)।

র‌্যাব-১২’র মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান এতথ্য নিশ্চিত করে জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD