শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

আনসার ভিডিপি ব্যাংকের নিয়োগসংক্রান্ত নোটিশ প্রকাশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট : আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ‘সিনিয়র প্রিন্সিপাল অফিসার’ পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি জমা দিতে বলা হয়েছে।

ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ‘সিনিয়র প্রিন্সিপাল অফিসার (৫ম গ্রেড) এর ৮টি শূন্য পদে (২০১৯ সাল ভিত্তিক) নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। সেই বিজ্ঞপ্তি সূত্রে আবেদনকারী প্রার্থীদের সকল শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি নিম্নবর্ণিত ঠিকানায় ৩১ আগস্ট ২০২১ তারিখের মধ্যে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে। কাগজপত্র সরাসরি জমা দানে আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ের ২য় সংলগ্ন ভবনের নিচ তলার এনক্লোজারে ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় কর্তৃক রক্ষিত বক্সে জমা দিতে হবে।

নির্ধারিত তারিখের মধ্যে চাহিদা অনুযায়ী কাগজপত্র জমা দানে ব্যর্থ আবেদনকারীদের আবেদন বাতিল মর্মে বিবেচিত হবে বলেও বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD