সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসিত করা হবে: ট্রাম্প হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে’—রংপুরে চারজনকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জামায়াত আমিরের আমরা এখন ইসরায়েলকে বিশ্বাস করি না: সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর, সময়সূচি প্রকাশ অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলতে চান শান্ত

বাংলাদেশ ব্যাংকে চাকরি, আবেদন ১৬ সেপ্টেম্বর পর্যন্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এর আগে ৬ অক্টোবর ২০১৯ তারিখে ‘সিসিটিভি অপারেটর’ ও ‘সিসিটিভি টেকনিশিয়ান’ পদে প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত ৭০০ ও ৫৭৭ প্রার্থী নতুন এই নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তাঁদের আর নতুন করে আবেদনের প্রয়োজন নেই।

বাংলাদেশ ব্যাংক সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি একাধিক শূন্য পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী ব্যক্তিরা অনলাইনে আবেদন করতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সিসিটিভি অপারেটর’ ও ‘সিসিটিভি টেকনিশিয়ান’ পদে মোট ২৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

পদের নাম: সিসিটিভি অপারেটর
পদ সংখ্যা: ২৬টি

আবেদনের যোগ্যতা
স্নাতক পাসসহ কম্পিউটারবিজ্ঞানে ডিপ্লোমা থাকতে হবে। সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে হার্ডওয়্যার ও সফটওয়্যারবিষয়ক কোর্স সম্পন্ন থাকতে হবে। সিসিটিভি ক্যামেরা স্থাপন, ক্যামেরা স্থানান্তর, সমস্যা শনাক্তকরণ ও সমাধানের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল
৯,৩০০-২২,৪৯০ টাকা

পদের নাম: সিসিটিভি টেকনিশিয়ান
পদের সংখ্যা: ৩টি

আবেদনের যোগ্যতা
আগ্রহী প্রার্থীদের এসএসসি বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হতে হবে। সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল বিষয়ে ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। সিসিটিভি ক্যামেরা স্থাপন, কেবল ফিটিং, ক্যামেরা স্থানান্তর, সমস্যা শনাক্তকরণ ও সমাধানের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন
৮,৫০০-২০,৫৭০ টাকা

আবেদন যেভাবে
আগ্রহী ব্যক্তিরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য https://erecruitment.bb.org.bd/career/jobopportunity.php এই ঠিকানায় ঢুঁ মারতে হবে।

আবেদনের শেষ তারিখ
১৬ সেপ্টেম্বর, ২০২১

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD