শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

বয়সে ছাড় পেলেন চাকরিপ্রার্থীরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২১ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাসের কারণে সরকারি চাকরিপ্রার্থীদের জন্য আরেক দফায় বয়স ছাড় করে আদেশ জারি করছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ নিয়ে মোট ২১ মাস বয়সের ছাড় দেওয়া হলো। অবশ্য বিসিএসের জন্য এ ছাড় হবে না।

আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, যেসব মন্ত্রণালয়, বিভাগ ও তার অধীন অধিদপ্তর, দপ্তর এবং সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত বা জাতীয়কৃত প্রতিষ্ঠান করোনার কোভিড-১৯ (করোনাভাইরাস) পরিস্থিতির কারণে বিভিন্ন শ্রেণির সরকারি চাকরিতে (বিসিএস ছাড়া) সরাসরি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি, সেসব প্রতিষ্ঠানকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে প্রার্থীদের বয়সসীমা গত বছরের ২৫ মার্চ নির্ধারণ করতে হবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশনা দেওয়া হয় আজকের আদেশে।

এর কিছুদিন আগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল বলে সাংবাদিকদের জানিয়েছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তখন এ বিষয়ে বলা হয়েছিল, গত বছরের ২৫ মার্চ যাঁদের বয়স ৩০ বছর পূর্ণ হয়েছে, তাঁরা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের সুযোগ পাবেন।

প্রতিমন্ত্রী সেদিন বলেছিলেন, প্রধানমন্ত্রী অনুমোদন দিলে গত বছরের ২৫ মার্চ থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রায় ২১ মাস সরকারি চাকরিপ্রার্থীরা বয়সের ক্ষেত্রে বিশেষ ছাড় পাবেন। এর আগে গত বছর সাধারণ ছুটিতে ক্ষতিগ্রস্ত চাকরিপ্রার্থীদের পাঁচ মাস ছাড় দিয়েছিল সরকার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD