শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

মাউশির ৪০৩২ পদের নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২২ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট : মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) শূন্য পদে নিয়োগে লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের জনবল নিয়োগের লক্ষ্যে ২৭ আগস্ট বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত প্রদর্শক (পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, প্রাণিবিদ্যা, উদ্ভিদবিদ্যা, ভূগোল, মৃত্তিকাবিজ্ঞান, গণিত, গার্হস্থ্য ও কৃষি) এই ১০ ক্যাটাগরির পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার প্রবেশপত্র ওয়েবসাইট (http://dshe.teletalk.com.bd) থেকে ডাউনলোড করে প্রিন্ট করতে হবে।

আজ শনিবার (২১ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়। প্রবেশপত্রের ডাউনলোড লিংক http://dshe.teletalk.com.bd/admitcard/index.php
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবেশপত্রে কেন্দ্রের নাম ও ঠিকানার উল্লেখ রয়েছে। এ–সংক্রান্ত নির্দেশনা প্রার্থীদের মুঠোফোন নম্বরে টেলিটকের এসএমএসের মাধ্যমে প্রদান করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (http://www.dshe.gov.bd) আসনব্যবস্থা, সময়সূচি ও নির্দেশনা বিস্তারিত পাওয়া যাবে।

পদের নাম:
প্রদর্শক (পদার্থ)-১০৯
প্রদর্শক(রসায়ন)-১২০
প্রদর্শক(জীববিজ্ঞান)-৩১
প্রদর্শক(প্রাণিবিদ্যা)-১০৯
প্রদর্শক(উদ্ভিদবিদ্যা)-৯৬
প্রদর্শক(ভূগোল)-১৩
প্রদর্শক(মৃত্তিকাবিজ্ঞান)-০৫
প্রদর্শক(গণিত)-২২
প্রদর্শক(গার্হস্থ্য)-০৮
প্রদর্শক(কৃষি)-০১

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD