নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর থেকে পালানোর সময় ৩ রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। রোববার (২২ আগস্ট) সকালে তাদের ভাসানচর থানায় সোপর্দ করা হয়।
আটককৃতরা হলেন, ১০ নম্বর ক্লাস্টারের জি-২ কক্ষের আবুল কালামের ছেলে ওসমান (১৮), ৫৬ নম্বর ক্লাস্টারের কে-৫ কক্ষের হোসাইনের ছেলে সালামাতুল্লাহ (২১) এবং ২৬ নম্বর ক্লাস্টারের ডি-১১ কক্ষের নুর মোহাম্মদের ছেলে আজিজ (২৬)।
জানা গেছে, শনিবার (২১ আগস্ট) রাত পৌনে ২টায় ভাসানচর থানা থেকে দুই কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিক থেকে তাদের আটক করা হয়।
এ বিষয়ে ভাসানচর থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে বিদেশি নাগরিক সম্পর্কিত আইন ১৯৪৬-র ১৪ ধারা মামলা (নম্বর-২) করা হয়েছে।