বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
কোনো আগাম সংকেত ছাড়াই ধ্বংস হতে পারে মহাবিশ্ব দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিলো রূপপুর ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে জিএসপি সুবিধা দেবে কানাডা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত করতে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভা শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: হুমায়ুন কবির গাজা গণহত্যা মামলায় হারতে পারে ইসরাইল পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি: রিজভী

মডার্নার টিকাসহ গ্রেফতার ক্লিনিক মালিক রিমান্ডে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ আগস্ট, ২০২১

অবৈধভাবে করোনাভাইরাসের মডার্নার টিকা দেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া রাজধানীর দক্ষিণখান এলাকার ‘দরিদ্র পরিবার সেবা’ ক্লিনিকের মালিক বিজয়কৃষ্ণ তালুকদারের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর দক্ষিণখান থানায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলার তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ।

বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে আজ রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেন। আজ রিমান্ড শুনানি নিয়ে তার রিমান্ড মঞ্জুর করা হয়।

গত বুধবার রাতে একটি ক্লিনিক থেকে মডার্নার দুটি অ্যাম্পুল পাওয়া যায় এবং মডার্না টিকার ২২টি খালি বক্সসহ তাকে গ্রেফতার করা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD