শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ভারতে চরম করোনা অক্টোবরে!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ আগস্ট, ২০২১

উত্থান-পতনের রেশ ধরে ভারতে আবার চরম আকার ধারণ করতে যাচ্ছে করোনা মহামারি। সামনের অক্টোবরেই তৃতীয় ঢেউ শিখর ছুঁতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে প্রাপ্তবয়স্কদের পাশাপাশি শিশুদের মধ্যেও সংক্রমণ ছড়ানোর তীব্র সম্ভবনা রয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ মেনে জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে গঠিত বিশেষজ্ঞদের একটি কমিটি রিপোর্ট দিয়ে জানিয়েছে এই সতর্ক বার্তা।

রিপোর্টে বলা হয়েছে, ভারতে ইতিমধ্যেই আছড়ে পড়েছে করোনার তৃতীয় ঢেউ। জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে দেশে ‘আর ভ্যালু’ ১-এর উপর উঠে গিয়েছে। প্রসঙ্গত, এক জন করোনা আক্রান্ত রোগীর থেকে কত জন আক্রান্ত হচ্ছেন, তা বোঝানো হয় এই ‘আর ভ্যালু’ দিয়ে।

করোনার দ্বিতীয় ঢেউয়ের ‘ভুল’ থেকে শিক্ষা নিয়ে যাতে আরও সতর্ক হয়ে আসন্ন ঢেউয়ের মোকাবিলা করা হয়, তার পরামর্শ দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া রিপোর্ট বলছে, তৃতীয় ঢেউয়ের সময়ে বিপুল সংখ্যক শিশু সংক্রমিত হলে তাদের চিকিৎসার জন্য যত সংখ্যক চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, চিকিৎসার সরঞ্জাম এবং পরিকাঠামো প্রয়োজন, তা নেই দেশে। এই বিষয়টির দিকে বিশেষ ভাবে নজর দেওয়া পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞদের ওই কমিটি।

এই রিপোর্ট সামনে আসতেই উদ্বেগ ছড়িয়েছে বিশেষজ্ঞদের একাংশের মধ্যে। কারণ, অক্টোবর থেকেই পশ্চিম বাংলায় পুজোর মরশুম আসছে। তার মধ্যেই করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়া এবং তা শিখর ছোঁয়ায় পরিস্থিতি কোন দিকে গড়াবে, তা নিয়েও আশঙ্কা থেকেই যাচ্ছে।

গাণিতিক মডেলের উপর নির্ভর করে সম্প্রতি আইআইটি-র একটি গবেষণাও জানিয়েছিল, অক্টোবরেই দেশে চরম আকার নিতে পারে করোনার তৃতীয় ঢেউ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে তৈরি বিশেষজ্ঞদের কমিটিও ওই গবেষণার পক্ষে সিলমোহর দিয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD