বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

মা-ছেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি, সিআইডির দুই সদস্য বরখাস্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ আগস্ট, ২০২১

দিনাজপুরের চিরিরবন্দরে মা-ছেলেকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সিআইডির দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার (২৮ আগস্ট) বিকালে রংপুর সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বরখাস্তকৃতরা হলেন-সিআইডির (পুলিশের অপরাধ তদন্ত বিভাগ) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. হাসিনুর রহমান ও কনস্টেবল আহসানুল হক।

এর আগে ২৪ আগস্ট (মঙ্গলবার) বিকেলে দিনাজপুর সদর উপজেলার বাঁশেরহাট থেকে সিআইডির রংপুর কার্যালয়ের এএসপি সারোয়ার কবিরসহ তাদের আটক করা হয়।

পরে বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকেলে দিনাজপুর আমলী আদালত-৪ এর বিচারক শিশির কুমার বসুর আদালতে জামিন চাইলে বিচারক আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আতাউর রহমান বলেন, তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে শুনেছি। তবে এ সংক্রান্ত কোনো লিখিত আদেশ এখন পর্যন্ত পাইনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD