বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও’র সাক্ষাৎ বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, মোট বহরে যুক্ত হবে ২৫টি বিশ্ববাজারে জ্বালানির দাম স্থিতিশীল হলে দেশের বাজারেও কমানোর ইঙ্গিত প্রতিমন্ত্রীর জানা গেল এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় কলির দুই পা খুঁজতে ৭ দিন পর ঘটনাস্থলে আবারও পুলিশ বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া বাংলাদেশে প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৪ শতাংশ করল এডিবি আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণ ও রুপার দাম ক্রিকেটার সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১৭ নভেম্বর জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ

ছুটি শেষ, ঝুঁকি নিয়েই ঢাকায় আসছে মানুষ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০

করোনার সাধারণ ছুটি এবং পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে ধীরে ধীরে কর্মস্থল রাজধানীতে ফিরতে শুরু করেছেন নগরবাসী। সাধারণ ছুটি এ মাসেই শেষ হওয়ায় এবং ঈদের আমেজ কেটে যাওয়ায় অনেকেই করোনা ভাইরাস আক্রান্তের ঝুঁকি নিয়ে রাজধানীতে ফিরেছেন।

দেশের সবগুলো মহাসড়কে এখন রাজধানীমুখী মানুষের চাপ দেখা যাচ্ছে। ফেরিঘাটে সকাল থেকে ভিড় বেড়েছে ব্যক্তিগত যানের। সাধারণ ছুটি তুলে নেওয়ার পরপরই রাজধানীতে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বহু মানুষ।

বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর প্রবেশপথ গাবতলী, আব্দুল্লাহপুর সায়েদাবাদ, মাওয়া ঘাটে দেখা যায় রাজধানী ফেরত মানুষদের ভিড় বেড়েই চলছে। তবে এখনও কোনও বাস রাজধানীতে ঢোকেনি। ঘাটগুলোতে মোটরসাইকেল, ইজিবাইকসহ ব্যাটারিচালিত যানে এসে ভিড় করছেন রাজধানমুখী মানুষ।

বাস ছাড়া বাকি সব ধরণের যানবাহনে মানুষ ঢুকছেন রাজধানীতে। আগের মত পুলিশের চেকপোস্টে কড়াকড়ি নেই। বেশিরভাগ ফিরছেন ব্যক্তিগত গাড়ি, ট্রাক, পিকআপ ও মোটরসাইকেলে করেই। যাদের ব্যক্তিগত গাড়ি নেই তারা ফিরেছে ভাড়া করা বিভিন্ন গাড়িতে। বেশিরভাগ ক্ষেত্রেই এসব গাড়িতে স্বাস্থ্য নির্দেশনা মানা হয়নি। একেকটি প্রাইভেটকারে ৫ জনের জায়গায় ৭ থেকে ৮ জন চেপে বসে আসছেন।

বিডব্লিউটিএ সূত্র জানান, ৭টি ফেরি চলাচল করছে দৌলতদিয়া পাটুরিয়া ঘাটে। প্রচুর সাধারণ মানুষ ব্যাটারিচালিত যানবাহনে ঘাটে এসে ভিড় করছেন। যদি ভিড় আর বাড়ে সেক্ষেত্রে ফেরি সংখ্যাও বাড়ানোর প্রস্তুতি নিয়েছে বিআইডব্লিউটিএ।

দক্ষিণাঞ্চলের আরেকটি প্রবেশদ্বার মাওয়া ঘাটে দেখা গেছে, ঢাকামুখী প্রাইভেট গাড়ির সারি। ঘাটের পুলিশ ফাঁড়ি ইনচার্জ সাখাওয়াত জানান, গণপরিবহন বন্ধ থাকলেও ঈদুল ফিতরের ছুটিতে ব্যক্তিগত গাড়ি নিয়ে গ্রামের বাড়ি যারা গিয়েছিলেন তাদের এখন বেশি দেখা যাচ্ছে।

উল্লেখ্য, করোনা ভাইরাসের কারণে টানা ৬৬ দিনের সাধারণ ছুটি শেষে শর্তসাপেক্ষে প্লেন ও গণপরিবহন চালুর অনুমতি দিয়েছে সরকার। ৩১ মে থেকে আগামী ১৫ জুন পর্যন্ত চলাচল সীমিত করে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ বেশকিছু বিধিনিষেধ আরোপ করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিষেধাজ্ঞাকালে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD