বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

আশুলিয়ায় অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্ত, গ্রেফতার ৩

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকা থেকে উদ্ধার অজ্ঞাত গলিত মরদেহের (কঙ্কাল) পরিচয় শনাক্ত করা হয়েছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূলহোতা সাব্বিরসহ তিন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, হত্যাকাণ্ডটি সম্পূর্ণ ক্লুলেস ছিল। তদন্ত করে র‌্যাব-১ তার পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়। এরপর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূলহোতা সাব্বির ও তার দুই সহযোগিকে বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। এ বিষয়ে মঙ্গলবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD