বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প ‘ইরানের অর্থ ফেরত দিতে হবে, না হলে ডলারে কেউ বিনিয়োগ করবে না’ নেতানিয়াহু সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান: ট্রাম্প ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

৩১ মে থেকে দোকান খোলার সিদ্ধান্ত নিয়েছে মালিক সমিতি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মে, ২০২০

অর্থনৈতিক রিপোর্টার : আগামী ৩১ মে (রোববার) থেকে রাজধানীসহ সারা দেশের মার্কেট, বিপণি বিতান ও দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। সিদ্ধান্ত অনুযায়ী প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান তারা।

বৃহস্পতিবার (২৮ মে) বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন ও মহাসচিব জহিরুল হক ভূঁইয়া এক যৌথ বিবৃতিতে এসব কথা জানান।

বিবৃতিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে অবহিত করা হয়েছে, ৩০ মের পর থেকে সরকার ঘোষিত সাধারণ ছুটি আর বাড়ানো হবে না। তবে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে। এ প্রেক্ষাপটে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ঢাকাসহ সারা দেশে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সীমিত পরিসরে দোকানপাট খোলা যাবে।

বিবৃতিতে আরও বলা হয়, দেশে করোনার সংক্রমণ ও মৃত্যুর হার বৃদ্ধি পাওয়া সত্ত্বেও মানুষের জীবিকার তাগিদে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যেই রমজান মাসে মার্কেট ও দোকান খোলা রেখে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলার ট্রেনিং সম্পন্ন করেছি। যদিও তা সত্ত্বেও শতভাগ দোকান মালিক, কর্মচারী ও ক্রেতাসাধারণকে মাস্ক পরানো সম্ভব হয়নি। অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, শুধুমাত্র মাস্ক ব্যবহার করলে করোনা সংক্রমণ ৮০ শতাংশ প্রতিরোধ করা সম্ভব।

দেশের অন্যান্য দোকান মালিক সমিতি ও মার্কেট কমিটির উদ্দেশে তারা বলেন, সব বিভাগীয়, জেলা ও উপজেলা শহরের দোকান মালিক সমিতি ও মার্কেট কমিটিকে অনুরোধ করা যাচ্ছে, শতভাগ স্বাস্থ্যবিধি মেনে, বিশেষ করে মাস্ক না পরা ও যথাযথ শারীরিক দূরত্ব মানা না হলে ৫শ’ টাকা করে জরিমানা এবং কেউ হাঁচি, কাশি, জ্বর নিয়ে লোকালয়ে গেলে ১ হাজার টাকা জরিমানার বিধান রাখা যেতে পারে। আমাদের মনে রাখতে হবে, আগে জীবন পরে জীবিকা।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD