শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

শিরোনাম :

ভিন্ন মাধ্যমেও প্রশংসিত সারিকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : মডেলিং দিয়ে মিডিয়া ক্যারিয়ার শুরু করলেও পরে অভিনয়ে এসেও জনপ্রিয়তা পান সারিকা। এই দুই মাধ্যমেই সফলতা পান অনেক আগে। তবে কিছুদিন আগে হঠাৎ করেই টিভি অনুষ্ঠান উপস্থাপনা শুরু করেন তিনি।

বাংলাভিশনের এই সাপ্তাহিক অনুষ্ঠানটির নাম ‘আমার আমি’। সেলিব্রেটিদের অংশগ্রহণে প্রচারিত এ অনুষ্ঠানটি নিয়মিত উপস্থাপনা করে যাচ্ছেন সারিকা। প্রথমদিকে কিছুটা অভিজ্ঞতা কম থাকলেও এখন তিনি বেশ সাবলীল উপস্থাপনা করেন। এ নিয়ে দর্শকের প্রশংসাও পাচ্ছেন তিনি।

এ প্রসঙ্গে সারিকা বলেন, আগে কোনো ধরনের অভিজ্ঞতা না থাকলেও সম্ভবত প্রত্যাশা অনুযায়ীই কাজটি চালিয়ে যাচ্ছি। কারণ বিভিন্ন জায়গা থেকে উপস্থাপনার জন্য সাড়া পাই। তাদের সবাই এটি চালিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন। আমি নিজেও স্বাচ্ছন্দ্যেই কাজটি করে যাচ্ছি। চ্যানেল কর্তৃপক্ষ যতদিন চাইবে ঠিক ততদিনই এ কাজটি করে যাব।

এদিকে গত ঈদের পর সম্প্রতি নাটকের অভিনয়ে ফিরেছেন সারিকা। চলতি মাসে আরও কিছু নাটকে অভিনয়ের কথা রয়েছে তার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD