শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে চিলিকে হারাল ব্রাজিল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক : লাতিন আমেরিকা অঞ্চলের ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত খেলেছে ব্রাজিল। সান্তিয়াগোয় আজ নিজেদের সপ্তম ম্যাচে চিলির বিপক্ষেও সেই ধারাবাহিকতা ধরে রাখল দলটি।

বাংলাদেশ সময় শুক্রবার সকালে চিলির মাঠে এভারতন রিবেইরোর নৈপুণ্যে ১-০ গোলে জিতেছে ব্রাজিল। ফলে চলতি বাছাইপর্বে শতভাগ জয়ের ধারা বজায় রাখল নেইমার-কাসেমিরোরা।

আজকের খেলায় প্রথমার্ধে শত চেষ্টা করেও জালের দেখা পায়নি ব্রাজিল। তবে বিরতির পর ম্যাচের ৬৪ মিনিটে এভারতন রিবেইরোর কল্যাণে এগিয়ে যায় দলটি। বাকি সময়ে কোন দলই আর লক্ষ্যে বল জড়াতে পারেনি। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে তিতের শিষ্যরা।

স্তাদিও মনুমেন্তাল দাভিদ আরেয়ানোয় শুরু থেকেই আক্রমণাত্বক খেলে ব্রাজিল। পাল্টা আক্রমণে যেতে মোটেও সময় নেয়নি চিলিও। দূরপাল্লার শটে গোলের চেষ্টা করছিল দলটি। কিন্তু সেভাবে গোলরক্ষক ওয়েভেরতনকে পরীক্ষায় ফেলতে পারছিল না তারা।

১-০ গোলে পেছনে পড়ার পর ব্রাজিল শিবিরে একের পর এক আক্রমণ করে চিলি। কিন্তু ঠাণ্ডা মাথায় সেগুলো সামলেছেন মার্কিনিয়োস-এদের মিলিতাওরা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD