শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
লাওসে গুহায় ১০ দিন আটকে থাকার পর আরও চার ব্যক্তিকে উদ্ধার কিশোরীকে যৌন নির্যাতন, ভারতীয় যুবকের ১০ বছরের কারাদণ্ড নিজের প্রথম বিদেশ সফরে ভারতে গেলেন প্রেসিডেন্ট হ্লেইং হরমুজে আটকা ১৩টি জাহাজ ফিরিয়ে আনতে জরুরি অভিযান ভারতের ইউক্রেনের প্রতিবেশী রোমানিয়ায় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া শিগগিরই ‘প্রবাসী কার্ড’ চালু করা হবে : প্রবাসীকল্যাণমন্ত্রী আদ্-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর সম্ভাব্য কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী বৃষ্টি নিয়ে নতুন তথ্য দিল আবহাওয়া অফিস জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে সাহসিকতার পরিচয় দেন : ফজলুর রহমান ইরান যুদ্ধের মোড় ঘুরিয়ে দিচ্ছে হরমুজ প্রণালী, মাইন আতংকে যুক্তরাষ্ট্র!

আদমদীঘিতে চারজন করোনায় আক্রান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মে, ২০২০

 

লাইট নিউজ প্রতিবেদক : বগুড়ার আদমদীঘিতে একদিনে এক নারীসহ চারজন করোনায় আক্রান্ত হয়েছেন। আদমদীঘি উপজেলা স্বাস্থ্য বিভাগ বৃহস্পতিবার সন্ধ্যায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এ নিয়ে উপজেলায় মোট করোনায় আক্রান্তর সংখ্যা গিয়ে  ১১ জনে দাড়ালো। এদের মধ্যে চার জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

আদমদীঘি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. শহীদুল্লাহ দেওয়ান জানান, আক্রান্ত নতুন চার জনের মধ্যে তিনজন  চট্রগ্রাম ও একজন গাজিপুর থেকে বাড়িতে ঈদ করতে এসেছিলেন। চট্রগাম থেকে আসা তিন জন একই পরিবারের সদস্য। এদের মধ্যে স্বামী (৩৮), স্ত্রী (৩৩) এবং তাদের ছেলে (১৮) রয়েছে। এই তিন জনের বাড়ি আদমদীঘির উপজেলার সান্তাহার ইউনিয়নের ঢেকড়া গ্রামে। অপর আক্রান্ত ব্যাক্তির (৩৮) বাড়ি উপজেলার কুন্দ্রগ্রাম গ্রামে। তিনি গাজিপুর থেকে এসেছিলেন। আক্রান্ত চারজন কে তাঁদের নিজ বাড়িতে কোয়ারান্টাইনে রাখা হয়েছে।

লাইট নিউজ/ রাহারা

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD