শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

‘ক্রিকেট বোর্ডের কোষাগারে ৯০০ কোটি টাকা আছে’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, বিসিবির কোষাগারে প্রায় ৯০০ কোটি টাকা আছে।

শনিবার রাজধানীর ঢাকা ক্লাবে ক্রিকেট বোর্ডের প্রয়াত পরিচালক আফজালুর রহমান সিনহার স্মরণে এক অনুষ্ঠানে অংশ নিয়ে নাজমুল হাসান বলেন, বিসিবির অনেক টাকা বেড়েছে, যা বিসিবির আয় থেকেই এসেছে। আমাদের সব স্পন্সর স্থানীয়, দেশের বাইরের না। আমরা টাকা অনেক কম পাই। তবু এই দুই মেয়াদে আমাদের এফডিআরে প্রায় ৯০০ কোটি টাকার মতো আছে।

পাপন বলেন, ২০২৩ সাল থেকে আমরা আরও অনেক বেশি টাকা পাব। আইসিসি আমাদের এত দিন যে অনুপাতে দিয়ে এসেছে, সেটা ঠিক নয়। আমি ওদের কাছে চ্যালেঞ্জ করেছিলাম, কিন্তু আট বছরের অর্থচক্রে পড়ে গিয়েছি। ২০২৩ থেকে অস্ট্রেলিয়ার সমান টাকা পাবে বাংলাদেশ। এত দিন আমাদের জিম্বাবুয়ের সমান টাকা দেওয়া হতো।

চলতি সেপ্টেম্বর মাসেই শেষ হচ্ছে দ্বিতীয় মেয়াদে বিসিবির সভাপতি নির্বাচিত হওয়া নাজমুল হাসানের মেয়াদ। এরপর হবে ক্রিকেট বোর্ডের নির্বাচন। তবে পাপনকে ডাক্তাররা পরামর্শ দিয়েছেন ক্রিকেট থেকে দূরে থাকতে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD