বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
কোনো আগাম সংকেত ছাড়াই ধ্বংস হতে পারে মহাবিশ্ব দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিলো রূপপুর ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে জিএসপি সুবিধা দেবে কানাডা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত করতে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভা শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: হুমায়ুন কবির গাজা গণহত্যা মামলায় হারতে পারে ইসরাইল পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি: রিজভী

অতিলোভে পড়ে গাঁজা বিক্রি নারীর, পুলিশের হাতে ধরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

রাজবাড়ী জেলা শহরের নতুন বাজার এলাকা থেকে ২ কেজি গাঁজা উদ্ধারের পাশাপাশি মোছা. সুফিয়া আক্তার ওরফে নদী বেগম (২৮) নামে একজন হোটেল কর্মচারীকে পুলিশ সদস্যরা গ্রেপ্তার করেছেন। নদী বেগম রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রায়নগর গ্রামের মো. কামাল শেখের মেয়ে।

রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ সাহাদাত হোসেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার রাত ৯টার দিকে থানা পুলিশের সদস্যরা জেলা শহরের নতুন বাজার এলাকার একটি খাবার হোটেলের রান্না ঘরের সামনে থেকে গাঁজা বিক্রি করাকালে হাতেনাতে নদী বেগমকে গ্রেপ্তার করে। সেই সাথে তার কাছে থাকা একটি ব্যাগের মধ্য থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় একই দিন রাতেই তার বিরুদ্ধে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার দুপুরে রাজবাড়ী থানা হাজতে অবস্থানরত নদী বেগম জানান, অত্যাচার নির্যাতন থেকে মুক্তি পেতে স্বামীর সঙ্গে তার ডিভোর্স হয়। এরপর তিনি তার ৮ বছর বয়সী মেয়েকে নিয়ে বাবার বাড়িতে চলে আসেন। বর্তমানে হোটেলে কাজ করার পাশাপাশি অতিলোভে পড়ে গাঁজা বিক্রি শুরু করেছিলেন। তবে তিনি এ মামলা থেকে রেহাই পেলে আর কখনোই মাদকদ্রব্য বেচা কেনার মতো কাজ করবেন না।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD