শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

খেলার মাঠেই ফুটবলারের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

খেলার মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে তরুণ ফুটবলারের মৃত্যু হয়েছে। চেষ্টা করেও বাঁচানো গেল না ১৭ বছর বয়সী ওই ফুটবলারকে।

গত বৃহস্পতিবার এফএ ইয়ুথ কাপের ম্যাচ চলাকালীন সময়ে এমন ঘটনা ঘটে।

ওয়েস্ট ব্রিজফোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার নটিংহ্যামের রেগাটা ওয়েতে খেলছিলেন ইংলিশ ফুটবলার ডিলান রিচ। ওয়েস্ট ব্রিজফোর্ড কোল্টস এবং বস্টন ইউনাইটেডের মধ্যে খেলা ছিল। খেলা চলাকালীন মাঠের মধ্যে হঠাৎ পড়ে জ্ঞান হারান তিনি।

খেলা থামিয়ে মাঠেই ডাকা হয় চিকিৎসকদের। মাঠের মধ্যেই ডিলান রিচের জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়। ডেফিব্রিলেটর দিয়ে শকও দেওয়া হয়।

কিন্তু কিছুতেই কাজ হয়নি। সঙ্গে সঙ্গে নটিংহ্যামের ক্যুইন্স মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া ডিলান রিচকে। কিন্তু শনিবার না ফেরার দেশে পারি জমান ইংলিশ এ তরুণ ফুটবলার।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD