বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
কোনো আগাম সংকেত ছাড়াই ধ্বংস হতে পারে মহাবিশ্ব দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিলো রূপপুর ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে জিএসপি সুবিধা দেবে কানাডা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত করতে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভা শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: হুমায়ুন কবির গাজা গণহত্যা মামলায় হারতে পারে ইসরাইল পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি: রিজভী

৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক ৫৫ বছরের বৃদ্ধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

নওগাঁর আত্রাইয়ে পাঁচ বছরের এক শিশুকে ‘জিনিস’ খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে (৫৫) আটক করেছে পুলিশ। অভিযুক্ত ওই বৃদ্ধ উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের ভরতেতুলিয়া গ্রামের বাসিন্দা। মঙ্গলবার দুপুরে তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, রবিবার বিকেলের দিকে বাড়ির পাশে ওই শিশুটি তার সহপাঠীদের সঙ্গে খেলা করছিল। এ সময় প্রতিবেশী ওই বৃদ্ধ জিনিস খাওয়ানোর জন্য টাকা দিতে চেয়ে ফুসলিয়ে তার বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টা চালান। শিশুটি আত্মসচিৎকার করলে তাকে ছেড়ে দেন। বিষয়টি পরিবারের লোকজন জানতে পাড়লে শিশুটির মা সোমবার সন্ধ্যায় আত্রাই থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের পর সোমবার রাতে অভিযুক্তকে তার নিজ বাড়ি থেকে আটক করে আত্রাই থানা পুলিশ।

শিশুটির মা বলেন, ‘মেয়ে বাড়িতে আসার পর অনেকটা দুর্বল মনে হচ্ছিল। এছাড়া প্রশ্রাব করতে গিয়ে প্রচণ্ড ব্যথা অনুভব করায় কান্নাকাটি করছিল। এরপর মেয়েকে জিজ্ঞেস করলে বিষয়টি জানায়।’

আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে ধর্ষণ আইনে একটি মামলা দায়ের করলে অভিযুক্তকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD