রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পানিতে নিজের ধান তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে জমিতেই কৃষকের মৃত্যু নতুন প্রজন্মের ওপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ: প্রধানমন্ত্রী পুরোদমে ভিসা কার্যক্রম শুরু করতে যাচ্ছে ঢাকা-দিল্লি হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের বিদেশে নায়িকা মৌসুমীর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ গণভোটের রায় অস্বীকার করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার: গোলাম পরওয়ার ডিসি সম্মেলনে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের তাগিদ থাকবে: মন্ত্রিপরিষদ সচিব যুদ্ধের জন্য ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান, যুক্তরাষ্ট্র-ইসরাইলকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের অন্ধকার যুগ যেভাবে বিশ্ব রাজনীতিতে নতুন ধারার জন্ম দিচ্ছে আশা করি এমন কালো দিন আর আসবে না : আসিফ নজরুল

বাংলাদেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল আরব আমিরাত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশসহ ১৫ দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আগামী ১২ সেপ্টেম্বর থেকে এসব দেশের নাগরিকরা উপসাগরীয় দেশটিতে ভ্রমণ করতে পারবেন। খবর এনডিটিভির।

শুক্রবার এক ঘোষণায় আমিরাত সরকার জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত কোভিড-১৯ প্রতিষেধক দুই ডোজ টিকা নিয়েই আমিরাতে ভ্রমণ করতে পারবেন ১৫ দেশের নাগরিক।

নিষেধাজ্ঞা তুলে নেওয়া দেশগুলো হলো-বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ভিয়েতনাম, নামিবিয়া, জাম্বিয়া, কঙ্গো, উগান্ডা, সিয়েরা লিয়ন, লাইবেরিয়া, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া ও আফগানিস্তান।

দেশটিতে ভ্রমণ ইচ্ছুক যাত্রীদের বেশ কিছু নিয়ম মানতে হবে। এর মধ্যে, ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ (আইসিএ) -এর ওয়েবসাইটে ঢুকে অবশ্যই আবেদন করতে হবে। এ ছাড়া আমিরাতে যাওয়ার আগে অনুমোদিত টিকা সার্টিফিকেট উপস্থাপন করতে হবে যাত্রীদের।

বিমান ছাড়ার ৪৮ ঘণ্টা আগে একটি অনুমোদিত স্থান থেকে কোভিড-১৯ পরীক্ষা করাতে হবে। দেশ ছাড়ার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ওই পরীক্ষার নেগেটিভ ফলাফল প্রদর্শন করা আবশ্যক।

আসার চতুর্থ এবং আটদিনের মাথায় আরও একটি করোনা পরীক্ষার সম্মুখীন হতে হবে যাত্রীদের। এক্ষেত্রেও সম্পূর্ণভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে তাদের।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD