বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
কোনো আগাম সংকেত ছাড়াই ধ্বংস হতে পারে মহাবিশ্ব দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিলো রূপপুর ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে জিএসপি সুবিধা দেবে কানাডা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত করতে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভা শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: হুমায়ুন কবির গাজা গণহত্যা মামলায় হারতে পারে ইসরাইল পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি: রিজভী

চকলেট কিনে দেয়ার কথা বলে শিশুকে ধর্ষণ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

ঢাকার আশুলিয়ায় শিশুকে (৯) চকলেট কিনে দেয়ার কথা বলে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কবিরাজ কামাল হোসেন ওরফে অষ্ট কামালকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে আশুলিয়ার শ্রীখন্ডিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি চাঁদপুর জেলার মতলব থানার পাটন প্রধানবাড়ী গ্রামের মৃত আবু মোহাম্মদ প্রধানের ছেলে কামাল হোসেন। তিনি কবিরাজি করতেন।

এ বিষয়ে আশুলিয়া থানা এস আই আল মামুন কবির জানান, ভুক্তভোগী শিশুর মা বাবা পোশাক শ্রমিক। তারা আশুলিয়ার আউকপাড়ার আদর্শগ্রামে ভাড়া থেকে কাখানায় চাকরি করতেন। প্রতিদিনের মতো ৩ আগস্ট ৯ বছরের মেয়েকে বাসায় রেখে কারখানায় কাজ করতে যায় বাবা- মা। এরপর মেয়েটি বাসার সামনে খেলা করছিল। এ সময় কবিরাজ তাকে চকলেট কিনে দেয়ার কথা বলে তার ওষুধের ফার্মেসিতে নিয়ে ধর্ষণ করে।

তিনি আরও জানান, ঘটনা জানাজানি হলে কবিরাজ আত্মগোপনে যায়। এ ঘটনায় ১৯ আগস্ট মামলা দায়ের হলে আসামি গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ। পরে শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে তাকে আশুলিয়ার শ্রীখন্ডিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD