শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সারা দেশে দেওয়া হয়েছে ৩ কোটি ৩৭ লাখ ডোজ টিকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

সারা দেশে এ পর্যন্ত ৩ কোটি ৩৭ লাখ ডোজ করোনা টিকা দেওয়া হয়েছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান এ তথ্য জানান।

প‌রিচালক ডা. মিজান জানান, চলছে দেশজুড়ে করোনাভাইরাস প্রতিরোধের টিকাদান কার্যক্রম। এ কার্যক্রমের আওতায় ১০ সেপ্টেম্বর পর্যন্ত ৩ কোটি ৩৬ লাখ ৯৯ হাজার ৭৭৩ ডোজ করোনা টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ২ কোটি ৪ লাখ ৩৭ হাজার ১১৪ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ৩২ লাখ ৬২ হাজার ৬৫৯ জনকে।

প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষের সংখ্যা ১ কোটি ১৬ লাখ ২৬ হাজার ৫৪৬ জন এবং নারীর সংখ্যা ৮৮ লাখ ১০ হাজার ৫৬৮ জন। দ্বিতীয় ডোজ গ্রহণকারীদের মধ্যে পুরুষ ৭৭ লাখ ২৮ হাজার ৮১০ জন এবং নারী ৫৫ লাখ ৩৩ হাজার ৮৪৯ জন আছেন।

মোট প্রদান করা টিকার মধ্যে অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড দেওয়া হয়েছে ১ কোটি ২২ লাখ ৪ হাজার ১৪৫ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা দেওয়া হয়েছে ১ লাখ ৯১১ ডোজ। চীনের সিনোফার্মের টিকা ১ কোটি ৬৭ লাখ ৭৪ হাজার ৯৮৬ ডোজ এবং মডার্নার টিকা দেওয়া মানুষের সংখ্যা ৪৬ লাখ ১৯ হাজার ৭৩১ জন।

ডা. মিজান জানান, শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সারা দেশে সর্বমোট ৪ কোটি ৬ লাখ ৬৫ হাজার ১০৮ জন নাগরিক করোনা টিকার জন্য অনলাইনে নিবন্ধন করেছেন। যার মধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ৪ কোটি ১ লাখ ২৪ হাজার ৪৬৫ জন এবং পাসপোর্ট নম্বর দিয়ে ৫ লাখ ৪০ হাজার ৬৪৩ জন নাগরিক করোনাভাইরাস প্রতিরোধের জন্য টিকা পাওয়ার জন্য নিবন্ধন করেছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD