বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প ‘ইরানের অর্থ ফেরত দিতে হবে, না হলে ডলারে কেউ বিনিয়োগ করবে না’ নেতানিয়াহু সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান: ট্রাম্প ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

আশুলিয়ায় থানার ওসি-এসআইসহ ছয়জনের করোনা শনাক্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মে, ২০২০

ঢাকার আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), এক উপপরিদর্শক (এসআই) ও চার কনস্টেবল কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। আক্রান্ত এসআইয়ের স্ত্রীর শরীরেও করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ বলেন, ওসিসহ আক্রান্ত ব্যক্তিরা কয়েক দিন ধরে অসুস্থবোধ করছিলেন। গাজীপুরের একটি বিশেষায়িত হাসপাতালে নমুনা পরীক্ষা করে তাঁদের করোনা ‘পজিটিভ’ পাওয়া যায়। ওই হাসপাতাল থেকে আজ শুক্রবার সকালে বিষয়টি তাঁদের নিশ্চিত করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা বলেন, গত বুধবার উপজেলার ১৮৩ জনের নমুনা পরীক্ষায় ৩২ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। তবে তাঁদের মধ্যে আশুলিয়া থানার ওসি, এসআই, তাঁর স্ত্রীসহ চার কনস্টেবল ছিলেন না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই সাতজনের নমুনা নেওয়া হয়নি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD