বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

নোয়াখালীতে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

নোয়াখালীর সেনবাগে মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত কবির হোসেন (৩৬) উপজেলার ১নং ছাতারপাইয়া ইউনিয়নের পশ্চিম ছাতারপাইয়া গ্রামের আবদুল গফুরের ছেলে।

রোববার (১২ সেপ্টেম্বর) বিকেলে গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম ছাতারপাইয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে একটি জিআর মামলায় আদালত ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়। অনাদায়ে আরও ৪ মাসের কারাদণ্ডের রায় প্রদান করে। দীর্ঘদিন থেকে সে গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD