শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মাথায় গুলি লেগে র‌্যাব সদস্যের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

রাজধানীর উত্তরায় র‌্যাব সদর দপ্তরে মাথায় গুলি লেগে এক র‌্যাব সদস্যের মৃত্যু হয়েছে। নিহতের নাম শুভ মল্ল (২৬)। ওই পুলিশ কনস্টেবল প্রেষণে র‍্যাবে কর্মরত ছিলেন।

সোমবার দুপুর আড়াইটার দিকে বিশেষ বাহিনীটির সদর দপ্তরে এ ঘটনা ঘটে। এটি দুর্ঘটনা, না কি আত্মহত্যা, তা নিশ্চিত করতে পারেনি র‌্যাবের কর্মকর্তারা।

র‌্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে বলেন, শুভর নামে বরাদ্দ হওয়া রাইফেলের গুলিতে তার মৃত্যু হয়। এটি দুর্ঘটনা বা আত্মহত্যা জনিত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

বিকাল ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় শুভ মল্লকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুভর বাড়ি চট্টগ্রামের জোরাবগঞ্জ থানায়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD