রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সীমান্তে ৮০৬ কিলোমিটার কাঁটাতারের বেড়া, বাকি ৫০ কিলোমিটার বিদেশ ভ্রমণে বছরে সর্বোচ্চ ব্যয় করা যাবে ১৮ হাজার ডলার ইরানের তেল রপ্তানিতে বাধা দিতে জাহাজে হামলা শুরু যুক্তরাষ্ট্রের লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী ‘৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার’ মাজারের খাদেম হত্যা: জেএমবির দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল এনবিআরের আন্দোলন ইস্যুতে ২৪ কর্মকর্তার দণ্ড মওকুফ

গ্রামবাসীর পাথর নিক্ষেপে পিছু হটল মার্কিন বাহিনী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মে, ২০২০

সিরিয়ার হাসাকা এলাকায় প্রবেশের সময় গণপ্রতিরোধ ও ইট-পাথর নিক্ষেপের মুখে পড়ে পিছু হটতে বাধ্য হয়েছে মার্কিন বাহিনী। সম্প্রতি দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহরটির দু’টি গ্রামে প্রবেশের চেষ্টা করে মার্কিন বাহিনী।

ইরানি সংবাদমাধ্যম পার্সটুডের খবরে বলা হয়েছে, সেনাবাহিনী গাড়ি নিয়ে হাসাকা প্রদেশের আল-কাহিরা ও আদ-দুশাইশা গ্রামে প্রবেশের চেস্টা করে। তখন লোকজন মার্কিন সেনাবহরের গতিপথ রোধ করে।

খবরে বলা হয়েছে, মার্কিন বাহিনীর গতিপথ রোধ করে স্থানীয়রা সেনাদের ও মার্কিন সরকারের বিরুদ্ধে স্লোগান দেয়। এসময় সেনাদের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ও পাথর ছুঁড়ে মারে তারা।

গ্রামবাসীদের এই তীব্র প্রতিরোধে অবস্থা বেগতিক দেখে মার্কিন সেনারা পিছু হটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সিরিয়ার উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতে গত বছরের অক্টোবর মাস থেকে মার্কিন সরকার সেনা মোতায়েন জোরদার করেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD