শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

শীর্ষস্থান হারালেন সাকিব, সেরা র‍্যাঙ্কিংয়ে নাসুম-মোস্তাফিজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

তিন বছরেরও বেশি সময় পর টি-টোয়েন্টি অল-রাউন্ডার র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এসেছিলেন সাকিব আল হাসান। লম্বা সময় ধরে এক নম্বরে থাকা আফগান অল-রাউন্ডার মোহাম্মদ নবীকে পেছনে ফেলেন টাইগার অল-রাউন্ডার।

তবে মাস না পেরুতেই আবারও শীর্ষত্ব হারিয়েছেন সেই নবীর কাছেই। বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার শেষ দুই টি-টোয়েন্টি, শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি সিরিজ ও আয়ারল্যান্ড-জিম্বাবুয়ের ওয়ানডে সিরিজের পর পারফরম্যান্স বিবেচনায় বুধবার নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করে আইসিসি।

সাকিব গত সপ্তাহের র‍্যাঙ্কিংয়েও এক নম্বরেই ছিলেন। তবে কিউইদের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে ব্যাটে-বলে ব্যর্থ হওয়ায় ১৬ রেটিং পয়েন্ট হারিয়ে আবারও দুইয়ে নেমে গেছেন সাকিব।

সাকিব শীর্ষত্ব হাতালেও উন্নতি হয়েছে নাসুম আহমেদ ও শেখ মেহেদি হাসানেরও। বোলার র‍্যাঙ্কিংয়ে ২৫ ধাপ এগিয়ে নাসুম এসেছেন ১৫তম স্থানে। এছাড়া ৪ ধাপ এগিয়ে মেহেদি ২০তম স্থানে জায়গা করে নিয়েছেন। যা দুইজনেরই ক্যারিয়ার সেরা র্যা ঙ্কিং।

দশ নম্বরে থাকা মোস্তাফিজুর রহমান এসেছেন ৮ নম্বরে, মাহমুদউল্লাহ রিয়াদ অল-রাউন্ডারে ১০ নম্বরে এসেছেন।

টি-টোয়েন্টিতে ১ নম্বর ব্যাটসম্যান হিসেবে দাউইদ মালান শীর্ষে। বোলারদের তালিকায় পেছনে ফেলা যায়নি তাবারিজ শামসিকে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD