শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দেশ ছেড়ে পাকিস্তান পালালো আফগান নারী ফুটবলাররা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের যুব মহিলা দলের ফুটবলাররা দেশ ছেড়ে পালিয়ে পাকিস্তানে আশ্রয় নিয়েছেন। পরিবার এবং কোচেদের সঙ্গে তারা পাকিস্তানে পৌঁছেছেন। পাকিস্তান থেকে অন্য কোনো দেশে রাজনৈতিক আশ্রয় চাইবে তারা। খবর রয়টাসের্র

তোরখাম সীমানা দিয়ে ৮১ জন পাকিস্তানে পৌঁছায়। বৃহস্পতিবার আরও ৩৪ জনের যাওয়ার কথা রয়েছে। পাকিস্তান ফুটবল ফেডারেশনের কর্মকর্তা উমার জিয়া বলেন, ৩০ দিনের মধ্যে অন্য দেশে চলে যাবেন তারা।

আফগানিস্তানের এই যুব মহিলা দল পাকিস্তানের লাহোরে গাদ্দাফি স্পোর্টস কমপ্লেক্সে রয়েছে।

পাকিস্তান পৌঁছানোর পর আফগান নারী ফুটবলার দলকে স্বাগত জানিয়েছে পাকিস্তান। এ বিষয়ে পাকিস্তান ফুটবল ফেডারেশনের নোমান নাদিম এক টুইট বার্তায় বলেন, তারা পাকিস্তানে প্রবেশের সময় ভিসা এবং আফগানিস্তানের বৈধ পাসপোর্ট দেখিয়েছে। এর বেশি কিছু তিনি বলেননি।

১৫ আগস্ট কাবুল দখল করে তালেবান। এরপর থেকেই আফগানিস্তানের মহিলা খেলোয়াড়রা দেশ ছাড়তে থাকেন। মহিলা ফুটবল দলের সাবেক অধিনায়ক বলেছিলেন, খেলার সরঞ্জাম পুড়িয়ে ফেলতে এবং নেটমাধ্যম থেকে সমস্ত পরিচয় সরিয়ে ফেলতে।

গত ৮ সেপ্টেম্বর এক সাক্ষাৎকারে তালেবান নেতা বলেন, ‘ইসলাম ধর্মে এমন কিছু খেলার নিয়ম নেই, যেখানে শরীর দেখা যায়।’

উল্লেখ্য, ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানে ক্ষমতায় ছিল তালেবান। সেই সময় মেয়েদের স্কুলে যাওয়া নিষিদ্ধসহ ছিল না কাজ করার অনুমতিও। এছাড়া সব ধরনের খেলা থেকে তাদের বিরত রাখা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD