রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সীমান্তে ৮০৬ কিলোমিটার কাঁটাতারের বেড়া, বাকি ৫০ কিলোমিটার বিদেশ ভ্রমণে বছরে সর্বোচ্চ ব্যয় করা যাবে ১৮ হাজার ডলার ইরানের তেল রপ্তানিতে বাধা দিতে জাহাজে হামলা শুরু যুক্তরাষ্ট্রের লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী ‘৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার’ মাজারের খাদেম হত্যা: জেএমবির দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল এনবিআরের আন্দোলন ইস্যুতে ২৪ কর্মকর্তার দণ্ড মওকুফ

গণপরিবহনের ভাড়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শনিবার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মে, ২০২০

গণপরিবহনের ভাড়ার বিষয়টি আগামীকাল ভাড়া নির্ধারণ বিষয়ক কমিটির সভায় চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম।

আজ শুক্রবার বিকেলে বিআরটিএর প্রধান কার্যালয়ে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সীমিত আকারে গণপরিবহন চালুর জন্য পরিবহন মালিক এবং শ্রমিক সংগঠনসহ অংশীজনদের নিয়ে এক সভা শেষে তিনি একথা জানান।

সভা শেষে সড়ক সচিব জানান, সীমিত পর্যায়ে গণপরিবহন চালানোর বিষয়ে বিভিন্ন প্রস্তাব পর্যালোচনা করা হয়। গণপরিবহনের ভাড়ার বিষয়টি আগামীকাল ভাড়া নির্ধারণ বিষয়ক কমিটির সভায় চূড়ান্ত করা হবে।

সভায় সাধারণ ছুটি শেষে আগামী ৩১ মে থেকে সীমিত পরিসরে গণপরিবহন চলাচলের অনুমতি দেওয়ার সিদ্ধান্তে ভাড়ার বিষয়টিও আলোচনায় এসেছে।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি শাজাহান খান, বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সভাপতি মো. মসিউর রহমান রাঙ্গা, মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ, বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির সহ-সাধারণ সম্পাদক মো. হাসানুল কবির, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. রুস্তম আলী খান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD