শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পেলে ফের আইসিইউতে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

ক্রীড়া ডেস্ক : হাসপাতাল থেকে বাসায় ফেরার সাতদিনের মাথায় আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। স্থানীয় সময় শুক্রবার (১৭ সেপ্টেম্বর) তাকে সাও পাওলোর একটি হাসপাতালে ভর্তি করা হয়। রাখা হয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্র তথা আইসিইউতে। খবর রয়টার্সের।

চলতি মাসের শুরুতে তার কোলন টিউমার অস্ত্রোপচার করা হয়েছিল। এরপর সাতদিন আগে তাকে হাসাপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হয়েছিল। শুক্রবার তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালের আইসিইউ কেন্দ্রে ভর্তি করা হয়।

৮০ বছর বয়সী তিনবারের এই বিশ্বকাপ জয়ী তারকাকে সার্বক্ষণিক ডাক্তারি পরিচর্যার মধ্যে রাখা হয়েছে। তবে হাসপাতাল থেকে এর বেশি কিছু জানানো হয়নি।

তবে পেলের মেয়ে কেলি নাসিমেন্ত জানিয়েছেন তারা বাবার অবস্থা বর্তমানে স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে তিনি বলেন, ‘বিশ্বব্যাপী অনেকেই আমার বাবার অসুস্থতা নিয়ে দুশ্চিন্তায় আছেন। তাদের আর অস্থিরতার মধ্যে রাখতে চাই না। তিনি স্বাভাবিক আছেন। স্বাভাবিকভাবেই সেরে উঠছেন।’

পেলে লম্বা সময় ধরে নিতম্বের সমস্যায় ভুগছেন এবং ঠিকমতো হাঁটতে পারেন না। তাছাড়া করোনার কারণে তিনি জনসম্মুখে আসেন না বললেই চলে। তার সান্তোসের বাড়ির আঙ্গিনায় গুটিকয়েকবার দেখা গেছে তাকে।

পেলে ব্রাজিলের হয়ে ৯২ ম্যাচ খেলেছিলেন। গোল করেছিলেন ৭৭টি। যা ব্রাজিলের হয়ে করা যেকোনো খেলোয়াড়ের সর্বোচ্চ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD