শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আইপিএলের অধিনায়কত্বও ছেড়ে দেবেন কোহলি!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ক্রিকেটের এই ক্ষুদ্রতম সংস্করণের অধিনায়ক থাকবেন। এরপর নেতৃত্ব ছেড়ে দেবেন বলে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন ভারত দলের অধিনায়ক বিরাট কোহলি।

এদিকে বিশ্বকাপ শেষে হেড কোচের পদ ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন রবি শাস্ত্রী।

এবার শোনা যাচ্ছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকেও অধিনায়কত্বের পদ ছাড়ছেন কোহলি।

এমন বক্তব্য অবশ্য কোহলির পক্ষ থেকে আসেনি।

কোহলি আইপিএলে রয়াল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর নেতৃত্ব ছেড়ে দেবেন বলে মনে করেন তার ক্যারিয়ারের শুরুর দিকের কোচ রাজকুমার শর্মা।

ব্যাটিংয়ে আরো মনোযোগী হতেই দায়িত্ব ছেড়ে দেবেন কোহলি এমনটাই ধারণা তার।

ইন্ডিয়া নিউজ স্পোর্টসকে কোচ রাজকুমার শর্মা বলেছেন, ‘আইপিএলের কথা যদি আসে, আমার মনে হয় একটা সময় সে অধিনায়কত্ব ছেড়ে দিয়ে ব্যাঙ্গালুরুর হয়ে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলে যাবে। এটা তার জন্য ভালো হবে। কারণ এতে করে ভারতীয় দলের হয়ে ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে অধিক মনোযোগ দিতে পারবে।’

আইপিএলে এখনবধি কোহলির ট্রফি না জিততে পারার বিষয়ে এই কোচ বলেন, ‘কোনো আইসিসি টুর্নামেন্ট জিততে না পারাটা আমার মতে বড় কোনো দাগ নয়। আপনি যদি তার রেকর্ডের দিকে তাকান, সে তিন ফরম্যাটেই সফলতম অধিনায়কদের একজন। তাই আপনি শুধু আইসিসি ট্রফি জেতার ওপরেই একজন অধিনায়ককে বিচার করতে পারেন না।’

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪৫ ম্যাচে নেতৃত্ব দিয়ে ২৭টিতে জয় পেয়েছেন কোহলি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে এই ফরম্যাটে আর অধিনায়ক হিসেবে তাকে দেখা যাচ্ছে না। এর আগে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া আইপিএলের বাকি অংশে ব্যাঙ্গালুরুর অধিনায়কত্ব করবেন তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD