বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
এই উচ্চাভিলাষী বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বাংলাদেশে হামাসের কার্যক্রম চলছে, দিল্লিতে ইসরায়েলি রাষ্ট্রদূতের দাবি সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প ‘ইরানের অর্থ ফেরত দিতে হবে, না হলে ডলারে কেউ বিনিয়োগ করবে না’ নেতানিয়াহু সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান: ট্রাম্প ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ

করোনাভাইরাসে শান্ত মারিয়াম ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতার মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২০

কোভিড ১৯-এ আক্রান্ত হয়ে শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির প্রতিষ্ঠাতা ইমামুল কবীর শান্ত মারা গেছেন। শনিবার সকাল ৭টায় সম্মিলিত সামরিক (সিএমএইচ) হাসপাতালে তার মৃত্যু হয়।

শান্ত মারিয়াম ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা লিলি ইসলাম তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ইমামুল কবীর শান্ত সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রা.) লিমিটেড, শান্তনিবাস ও শান্ত মারিয়াম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানও ছিলেন।

প্রসঙ্গত গত ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয় এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ। এরপর থেকে প্রতিদিন লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৮৪৪ জন। মারা গেলেন ৫৮৩ জন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD