শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ইউপি নির্বাচন: মহেশখালীতে গুলিতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১

কক্সবাজারের মহেশখালীর কুতুবজোম ইউনিয়নে ভোটকেন্দ্রে গোলাগুলির খবর পাওয়া গেছে। এ ঘটনায় আবুল কালাম নামে একজন নিহত হয়েছেন। এ সময় আরও চারজন গুলিবিদ্ধ হয়েছেন।

নিহত আবুল কালাম স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোশাররফ হোসেন খোকনের সমর্থক বলে জানা গেছে।

আজ সোমবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কুতুবজোমের একটি ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মাহফুজুর রহমান এ তথ্য জানান।

জানা গেছে, মহেশখালীর কুতুবজোম ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী শেখ কামাল এবং তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকের প্রার্থী মোশাররফ হোসেন খোকনের সমর্থকদের মধ্যে ভোট জালিয়তি নিয়ে বাকবিতণ্ডা হয়। পরে গোলাগুলি শুরু হলে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই আবুল কালাম (৪০) নিহত হন। সংঘর্ষের কারণে দুকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেন, পরিস্থিতি স্বাভাবিক এখন। কিছুক্ষণের মধ্যে ভোটগ্রহণ শুরু হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD